শনিবার ৪ এপ্রিল ২০২৬
গাজীপুরের শ্রীপুরে গহিন বনে মিলল শিয়াল কুকুরে খাওয়া নারীর মরদেহ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ এএম   (ভিজিট : ৭৬৫)
গাজীপুরের শ্রীপুরে গহিন বনের ভিতরে মিলল শিয়াল কুকুরে খাওয়া অজ্ঞাত এক মরদেহ। পুলিশ খবর পেয়ে বুধবার রাতে ওই মরদেহ উদ্ধার করেছে। বনে গরু চড়াতে গিয়ে দুর্গন্ধ পেলে এক রাখাল ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়।

পুলিশের ধারণা অন্য কোথাও খুন করে নির্জন বনে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। এ নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাচুলটিয়া গ্রামের গুপ্তবাইদ এলাকার গহিন গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশ গাজীপুর সদর হাসতাপাল মর্গে পাঠিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান বনের ভিতরে গরু চড়ানো শেষে সন্ধ্যায় এক রাখাল গরুগুলো নিয়ে বাড়ি ফেরার সময় নাকে দুর্গন্ধ পায়। পরে একটু এগুলো অর্ধগলা ক্ষতবিক্ষত এক লাশ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে লাশটি এখানে ফেলে রাখা হয়। ফলে কুকুর শিয়াল নারীর মরদেহ খেয়ে ফেলে বেশ কিছু অংশ। এতে ক্ষতবিক্ষত হয়ে পড়ে লাশটি।

শ্রীপুর মডেল থানার এসআই মতিউর রহমান বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ওই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান হিংস্র কোনো জন্তু (শিয়াল, কুকুর) ওই লাশের বেশ কিছু অংশ খেয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে বেশ কদিন আগে নির্জন এ স্থানে লাশটি ফেলে যায় দুর্বৃত্তরা। ফলে লাশে পচন ধরেছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

শ্রীপুর মডেল থানার ওসি নাসির উদ্দীন জানান খবর পেয়ে পুলিশ বনের ভিতর থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য উদ্ধার হওয়া মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয় নিয়ে কাজ শুরু করেছে। এ ঘটনা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft