শনিবার ৪ এপ্রিল ২০২৬
দশম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৯৯৬)
১১ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক। বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার উপসচিব জি এম সরফরাজের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়। 

চিঠিতে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের অষ্টম সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণ করে সরকারি আদেশ জারি করা হয়েছে। উক্ত ৪৫ জন প্রধান শিক্ষকের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি প্রদান করেছে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি প্রদান করেছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ উক্ত ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করেছে।
 
এই প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ উভয়ই সম্মতি প্রদান করেছে। সুপারিশে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাদি (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালন করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft