শনিবার ৪ এপ্রিল ২০২৬
প্রবাসীদের উদ্দেশে ড. আসিফ নজরুলের আবেদন
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১:৫৮ পিএম   (ভিজিট : ২০৫)
মোবাইল ফোন সেট নিয়ে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে, সম্প্রতি সোস্যাল মিডিয়াতে এমন প্রচারণা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এ নিয়ে প্রকৃত তথ্য তুলে ধরে ফেসবুকে প্রবাসীদের উদ্দেশে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন।   

‘মিথ্যা বনাম সত্য’ শিরোনামে দেওয়া স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, অন্তবর্তীকালীন সরকার বা আমার সম্পর্কে মিথ্যাচার নতুন কিছু নয়। সোস্যাল মিডিয়াতে কিছু মানুষ এখন প্রচার করছে যে মোবাইল ফোন সেট নিয়ে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। এ সম্পর্কে প্রকৃত তথ্য নিচে তুলে ধরছি। 

মিথ্যা: সরকার নতুন নিয়ম করেছে একটার বেশি মোবাইল সেট বিদেশ থেকে নিয়ে আসলে ট্যাক্স দিতে হবে। 

সত্য: শেখ হাসিনার আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনসেটের সঙ্গে মাত্র একটা নতুন সেট আনতে পারতো। প্রবাসীদের সুবিধা বাড়ানোর জন্য বর্তমান সরকার আরও বেশি ( ২টা নতুন) ফোনসেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত সেটের সঙ্গে ২টা নতুন সেট আনতে পারছে। 

২ টার বেশি আনলে অতিরিক্তটার জন্য শুধু ট্যক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে এই আইনটা করেছে প্রবাসীদের সুবিধা দেওয়ার জন্য। তবে এই সুবিধা বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মী ভাইদের জন্য। অন্যদের জন্য আগের নিয়মই প্রযোয্য থাকছে। মিথ্যা: প্রবাসী ভাইদের ফোন রেজিষ্ট্রেশন করতে হবে। 

সত্য: শুধু প্রবাসীদের জন্য এ ধরনের কোন আইন করা হয়নি। প্রকৃত তথ্য হচ্ছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ফোনসেট ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটের রেজিষ্ট্রেশন করতে হবে। এটা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য প্রযোয্য। মানে হচ্ছে এটি দেশে থাকা মানুষ বা দেশে আসা প্রবাসী সবার জন্য প্রযোজ্য। অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি, জুয়া এসব নিয়ন্ত্রণের জন্য এই আইন করা হয়েছে। কাউকে হয়রানিতে ফেলার জন্য না বরং হয়রানি থেকে বাঁচার জন্য এই আইন করা হয়েছে। 

প্রবাসীদের কাছে আবেদন জানিয়ে আইন উপদেষ্টা আরও লিখেছেন, গুজবকারী ও গীবতকারীদের থেকে সতর্ক থাকুন। মিথ্যা গুজব ছড়ানো ও গীবত করা ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপ। গুজব কোন জায়গায় গেছে দেখেন: কেউ কেউ এই অবিশ্বাস্য তথ্য প্রচার করছে প্রবাসীরা নাকি দেশে ৬০ দিন থাকতে পারবেন! এই সব জঘন্য মিথ্যাচারকে প্রতিরোধ করুন। 

সবশেষে তিনি লিখেছেন, আমি জানি, আরও কিছু বিষয়ে আপনাদের প্রশ্ন আছে। সেগুলো আমি দ্রুত জানাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft