শনিবার ৪ এপ্রিল ২০২৬
ফের আরাকান আর্মির হাতে ৬ বাংলাদেশি জেলে আটক
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৩২ পিএম  আপডেট: ০৫.১২.২০২৫ ৩:৩৪ পিএম  (ভিজিট : ৩৪৬)
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয়জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় পাঁচটি মাছ ধরার নৌকাও জব্দ করা‌ হয়।

গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ ও অননুমোদিত মাছ ধরার অভিযোগে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স জেলেদের আটক করে।

ঘটনাটি ঘটে ৩ ডিসেম্বর ভোর ৩টার দিকে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফের ঝিমংখালি নাফ নদী সংলগ্ন এলাকায়। ওয়েবসাইটটি শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে।

হোয়াইক্যং ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ৩ ডিসেম্বর ঝিমংখালি সংলগ্ন নাফনদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম ও রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, জেলে আটকের বিষয়টি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের অবগত করেনি। তবে বিষয়টি খোঁজখবর নিচ্ছি।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft