শনিবার ৪ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৫৪০)
বিডিআর হত্যাযজ্ঞের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়।

নোটিশ পাঠানো তিন আইনজীবী হলেন- মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন, মো. আতিকুর রহমান।

২৪ ঘণ্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে আইনের দ্বারস্থ হব বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft