শনিবার ৪ এপ্রিল ২০২৬
চিলমারীতে লাইট হাউজ আয়োজিত অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা-ক্যাসকেডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম   (ভিজিট : ২৪৩)
লাইট হাউজ Promoting inclusive voter education to strengthen electoral participation among women, youth, and marginalized communities in Bangladesh প্রকল্পটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিসটেম (IFES) সহযোগিতায় কুড়িগ্রাম, বগুড়া এবং রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় কাজ করছে। কুড়িগ্রাম জেলার সদর উপজেলা এবং চিলমারী উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার  (৪ ডিসেম্বর) সকাল ৯টায়র লাইট হাউজ কর্তৃক আয়োজিত কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার প্রাথমিক শিক্ষক সভাকক্ষ হল রুমে দিনব্যাপী অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রম-ক্যাসকেডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

চিলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩৫ জন সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে সেচ্ছাসেবকগণ প্রথমবারের মতো সরাসরি ভোটার অধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ, ভোটদান পদ্ধতি, নির্বাচন, গনতন্ত্র এবং নাগরিক দায়িত্ব, ফ্যাসিলিটেটর এর ভূমিকা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন।
তারা নিজেদের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন। এতে করে তারা উঠান বৈঠক এর মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের জনসাধারণকে সচেতন করতে পারবে।

প্রশিক্ষণটি পরিচালনা করেন লাইট হাউজ এর প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং সহযোগিতা করেন দুজন প্রশিক্ষণপ্রাপ্ত সেচ্ছাসেবক হামিদা আক্তার হেনা এবং নাফিসা তাসনিম সরকার নোভা। আরও উপস্থিত ছিলেন ভিউ এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft