শনিবার ৪ এপ্রিল ২০২৬
শাহজালাল বিমানবন্দর থেকে ১৯শ’ পিস ইয়াবা উদ্ধার
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:২৫ পিএম   (ভিজিট : ২৬৯)
হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশি চলাকালীন  ডাক বিভাগের মাধ্যমে রপ্তানিকৃত মালামালের ভেতর থেকে ১৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৩টায় এ অভিযান পরিচালনা করা হয়।  

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে উক্ত বিষয়টির ব্যাপারে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। মাদকদ্রব্যের এই বিস্তারের বিরুদ্ধে শুন্য সহনশীল নীতি অনুসরণ করে বিমানবন্দরের নিরাপত্তার জন্য এভিয়েশন সিকিউরিটি বিভাগ বিভিন্ন নজরদারি, গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে। 

বেবিচক কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ করতে সক্ষম হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft