লাইট হাউজ Promoting inclusive voter education to strengthen electoral participation among women, youth, and marginalized communities in Bangladesh প্রকল্পটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিসটেম (IFES) সহযোগিতায় কুড়িগ্রাম, বগুড়া এবং রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় কাজ করছে। কুড়িগ্রাম জেলার সদর উপজেলা এবং চিলমারী উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
তারই ধারাবাহিকতায় আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় লাইট হাউজ কর্তৃক আয়োজিত কুড়িগ্রাম সদর উপজেলায় ভিউ প্রধান কার্যালয় ট্রেনিং হল রুমে একদিন ব্যাপী অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রম-ক্যাসকেডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩৫ জন সেচ্ছাসেবক অংশগ্রহন করেন।
প্রশিক্ষণে সেচ্ছাসেবকগন প্রথমবারের মতো সরাসরি ভোটার অধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ, ভোটদান পদ্ধতি, নির্বাচন, গনতন্ত্র এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন।
তাদের জন্য এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা যেখানে তারা শুধু তথ্যই পাননি, বরং নিজেদের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের গুরুত্বও উপলব্ধি করেছেন। এতে করে তারা উঠান বৈঠক এর মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের জনসাধারণকে সচেতন করতে পারবে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন লাইট হাউজ এর প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং সহযোগিতা করেন দুজন সেচ্ছাসেবক রুবাইয়া ইসলাম কুরসি এবং কমলা খাতুন। আরও উপস্থিত ছিলেন ভিউ এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক।
আজকালের খবর/বিএস