শনিবার ৪ এপ্রিল ২০২৬
ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১:৪২ পিএম  আপডেট: ০৩.১২.২০২৫ ১:৪৩ পিএম  (ভিজিট : ৩১০)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে জাতি গর্বিত হবে।

প্রধান উপদেষ্টা অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, বছরের পর বছর অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজকে নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক শিক্ষায় উৎকর্ষতার কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।

চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫-এ ৯৬ জন কোর্স সদস্য অংশ নেন, যার মধ্যে ৪৯ জন সেনা, ১৮ জন অসামরিক প্রশাসন ও ২৯ জন বিদেশি সদস্য। এছাড়া আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ সফলভাবে সম্পন্ন করেছেন ৫৬ জন বাংলাদেশি সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা।


আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft