শনিবার ৪ এপ্রিল ২০২৬
২২ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম   (ভিজিট : ৩১৬)
প্রশাসনে কর্মরত ২২ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব শিফা নুসরাতের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের স্মারকে প্রদানকৃত পরামর্শের পরিপ্রেক্ষিতে বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

২২ কর্মকর্তার সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শরীফ উল্লাহ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাইন উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল হাই, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলজার আলম, মোহাম্মদ শাহীনুর ইসলাম ও মোছা. বদরুন্নাহার, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিমল চন্দ্র তালুকদার ও ফাতেমা বেগম, নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. সেকান্দার আলী খান ও আবু নাসের এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল গফুর সরদার।

এছাড়াও পদোন্নতিপ্রাপ্ত অন্যরা হলেন- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা শিকদার মো. নসরত আলী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ভাষানী মির্জা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা শামছুন্নাহার বেগম ও মোল্যা খসরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, মল্লিকা খাতুন ও মোহাম্মদ রাজিউর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাফায়েত হোসেন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. ইমদাদুল ইসলাম।

উল্লেখ্য, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft