শনিবার ৪ এপ্রিল ২০২৬
লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো ১৭৩ বাংলাদেশিকে
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২২১)
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্র থেকে ১৭৩ বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে তাদের প্রত্যাবাসনে কাজ করেছে।

সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এদিন সকাল ৬টায় বুরাক এয়ারের একটি ভাড়া করা (চার্টার্ড) ফ্লাইটে ১৭৩ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় তারা সেখানে প্রবেশ করেছিলেন। পরে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। একইসঙ্গে, প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা জনসচেতনতা বৃদ্ধির জন্য শেয়ার করার জন্য অনুরোধ করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের জন্য পথখরচা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে সেখানকার বিভিন্ন আটককেন্দ্রে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর কাজ অব্যাহত রাখছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft