শনিবার ৪ এপ্রিল ২০২৬
‘তারেক রহমান এখনো ভোটার হননি, ইসি চাইলে ভোটার হতে পারবেন’
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম  আপডেট: ০১.১২.২০২৫ ৩:৫৫ পিএম  (ভিজিট : ৩০২)
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে নির্বাচন কমিশন (ইসি) চাইলে ভোটার হতে পারবেন।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা আমার জানা মতে না।

এরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কিনা। উত্তরে সচিব বলেন, পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে, এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্ত নেই।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft