শনিবার ৪ এপ্রিল ২০২৬
‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতে পাঠানো চিঠির জবাব সহসা আশা করে না ঢাকা’
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম   (ভিজিট : ৩০৮)
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে পাঠানো চিঠির জবাব সহসাই আশা করছে না ঢাকা। বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারতে পাঠানো সেই চিঠির উত্তর এখনও আসেনি।

কোন প্রক্রিয়ায় ভারতে এই চিঠি পাঠানো হয়েছে—জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের (ভারতের) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। 

উত্তর তাড়াতাড়ি আশা করেন না কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো আগের চিঠিরই উত্তর পাইনি এখনও। কাজেই এটা একেবারে কালকে বা এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে, এটা আমি প্রত্যাশা করি না। তবে, আমরা আশা করি যে, এটার উত্তর আমরা পাবো। এক সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা আমি প্রত্যাশা করি না।

চিঠিতে কি বলা হয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা বলেছি, যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া হয়।

গত বছর জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা।

এর আগে, গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।

নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষক আসতে চাইলে অনুমতি দেওয়া হবে কিনা-জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদের কোনো সহায়তা করব না যদি না নির্বাচন কমিশন আমাদের বলে।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft