শনিবার ৪ এপ্রিল ২০২৬
সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম   (ভিজিট : ২৬৪)
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পর্যাপ্ত সার মজুত রয়েছে জানিয়ে এসময় উপদেষ্টা বলেন, পর্যাপ্ত পরিমাণের সার মজুত আছে। কেউ মজুত করলে তার বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না।

সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে তিনি বলেন, পিঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে। কিছু ব‍্যবসায়ীর আমদানির চাপ ছিল কিন্তু আমরা তা করিনি। মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। আমাদের কৃষকবান্ধব হতে হবে। 

আলুর দাম পায়নি কৃষক, এখন কিছুটা দাম বাড়ছে। ডিসেম্বরে পর্যন্ত কোল্ড স্টোরে আলু রাখতে দিতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসপি নিয়োগের বিষয়ে উপদেষ্টা বলেন, এসপি নিয়োগে এবিসি তিন ক‍্যাটাগরি করা হয়েছে। ৬৪ জেলার মধ‍্যে ১৮ জনকে আগে নেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়নি।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft