শনিবার ১১ এপ্রিল ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা তারেক রহমানের
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৩৮৮)
ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটি হৃদয়বিদারক, এই পরিকল্পনা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব করে তুলবে। তিনি ইসরায়েলি সরকারের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানান। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা লিখেন।

তারেক রহমান লিখেছেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার চেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে।’

তিনি লিখেছেন, ‘সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনার খবর মিলেছে, যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত অসম্ভব করে তুলবে, এটি হৃদয়বিদারক। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, জমি ও ইতিহাসের ওপর চলমান জাতিবিদ্বেষ ও আক্রমণ ফিলিস্তিনিদের গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নিধনের চেয়ে কম কিছু নয়। এটি জঘন্য।’

অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন উল্লেখ করে তারেক রহমান লিখেছেন, ‘ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে যেভাবে এক গভীর অন্ধকার খাদে ঠেলে দিচ্ছে, তাতে আমি বাংলাদেশি এবং তাদের পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি ইসরায়েলি সরকারের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দার পাশাপাশি তাদের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘বিশ্ব সম্প্রদায় যেন আন্তর্জাতিক বিচার আদালতকে বলে যে—তারা যেন ফিলিস্তিনিদের ভয়াবহ দমন-পীড়নের শিকার হওয়ার এই সময়ে আর দেরি না করে স্পষ্টভাবে ঘোষণা করে যে, গাজায় ইসরায়েলি সরকার একটি গণহত্যা চালাচ্ছে।’

আজকালের খবর/ওআর












Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft