শুক্রবার ১৭ জুলাই ২০২৬
নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে: রাশেদ খান
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১২ পিএম   (ভিজিট : ৪৩৯)
ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে বলে জানিয়েছেন দলটির সম্পাদক রাশেদ খান।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রাশেদ খান বলেন, নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, শর্টটাইম মেমোরি লস হচ্ছে।

নুর যখন কথা বলতে যাচ্ছেন, তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না জানিয়ে রাশেদ আরও বলেন, নুর অগোছালো কথা বলছেন। দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কি না। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই। নুরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়।

রাশেদ খান আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft