রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নিজের দারিদ্র্যের কথা স্মরণ করে কাঁদলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৪:৩৮ পিএম
জাতিসংঘের এক ঘোষণার পর নিজের অতীত জীবনের দারিদ্র্যের কথা স্মরণ করে প্রকাশ্যে কাঁদতে দেখা গেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে। 

ঘটনাটি গত মঙ্গলবারের (৫ আগস্ট) বলে জানা গেছে। ওইদিন প্লানাটো প্যালেসে এক বক্তব্যের সময় আবেগী হয়ে পড়েন তিনি। এ সময় কাঁদতে দেখা যায় তাকে। মূলত নিজের যৌবনের দারিদ্র্য অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে লুলা কান্নায় ভেঙে পড়েন।

সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও বিশাল এক সুখবর দেয় ব্রাজিলকে। জাতিসংঘের হাঙ্গার ম্যাপ থেকে আরও একবার বের হতে পেরেছে দেশটি। নিজের যৌবনে অন্য ব্রাজিলীয়দের মতো লুলাকেও অনেক সময় ক্ষুধার্ত থাকতে হয়েছে। এখন হাঙ্গার ম্যাপ থেকে বেরিয়ে যাওয়ায় ব্রাজিল উন্নতি করছে বলে মনে করেন লুলা।

নিজের দারিদ্র্যপীড়িত জীবনের কথা স্মরণ করে ব্রাজিলের ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের বক্তব্য থেকে জানা যায়, দীর্ঘ সময় ফ্যাক্টরিতে কাজ করতে হয়েছে লুলাকে। ক্ষুধা লাগলেও তা লজ্জায় বলতে পারতেন না কাউকে। তখন চুপচাপ আবারও কাজে লেগে যেতেন। 

সিভিয়ার আন্ডারনারিসমেন্ট দেশের তালিকা থেকে সম্প্রতি ব্রাজিলের নাম ছেটে ফেলেছে এফএও।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
নাহিদের বাসায় তারেক রহমান
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ
বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ: ইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি
রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন
আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন
আড়াইহাজারে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত, পিস্তল-গুলি উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft