রবিবার ৮ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সহনীয়
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ১১:২২ এএম   (ভিজিট : )
বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। এই তালিকায় ঢাকার অবস্থান ২২তম। আজ রবিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

তালিকায় শীর্ষে থাকা কিনশাসার স্কোর হচ্ছে ১৯০।

এই শহরের বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫৮ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে উগান্ডার কাম্পালা। এই শহরের বাতাসও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এ ছাড়া সৌদি আরবের রিয়াদ ১৫৩ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে।

তালিকায় ১৪৪ ও ১৩৪ স্কোরে চতুর্থ ও পঞ্চম অবস্থানে উঠে আসে পাকিস্তানের করাচি ও ভারতের কলকাতা। এই তালিকায় ৭৭ স্কোরে রাজধানী ঢাকা ২২তম অবস্থানে উঠে এসেছে। 
 
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত: প্রণয় ভার্মা
ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত
কুমিল্লায় মন্দিরে হাতবোমা বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, বিভ্রান্তিকর প্রচার
এইচএসসি ফল বিপর্যয়, কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের স্বীকৃতি স্থগিত
পঞ্চগড়ে নিউ সিটি প্রেসে জবর দখল চেষ্টার অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft