বুধবার ১১ মার্চ ২০২৬
হাতের চুড়ি খুলে নেওয়ায় কাস্টমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি বিমান ক্রুর
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : )
ডিউটি থেকে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন বিমানের ফ্লাইট পার্সার হোসনে আরা। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমার ব্যবহৃত সোনার চুড়িকে জব্দ দেখিয়ে আমাকে চরম বিপাকে ফেলেছে কাস্টমস কর্মকর্তারা।’ 

গত ১৩ মে রিয়াদ থেকে ফেরার পর ঢাকায় এমন পরিস্থিতির শিকার হন বলে তিনি জানান।

জানা গেছে, এ ঘটনায় হোসনে আরাকে গ্রাউন্ডেড করে এখন তদন্ত করা হচ্ছে। বিমান এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে। জবাবে তিনি যা উল্লেখ করেন, তা সন্তোষজনক না হওয়ায় ফের লিখিত জবাব চাওয়া হয়। আগামী রবিবার তিনি আবার লিখিত জবাব দেবেন বলে জানান।

এ ঘটনায় হোসনে আরা বিমানের লিখিত জবাবে উল্লেখ করেন, ‘সেদিন বিকালে ফ্লাইট থেকে আমি সোজা কাস্টমস হল থেকে বেরিয়ে চলে আসি বাইরে। তারপর আমি অন্যান্য সহকর্মীর জন্য বাইরে অপেক্ষা করছিলাম। তখন একজন কাস্টমস কর্মকর্তা আমার কাছে থাকা সোনার তিনটে পুরনো চুড়ি-যেগুলো আমার ব্যক্তিগত, নিয়ে যায়। আমি সেটার প্রতিবাদ করলে তারা আমাকে একটি জব্দ নোটিশ ধরিয়ে দেয়।’

‘এ ঘটনায় বিমান থেকে আমাকে গ্রাউন্ডেড করে এখন তদন্ত করা হচ্ছে। অথচ আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সঙ্গে বাস্তব অবস্থার কোনো মিল নেই। কারণ, ওই চুড়িগুলো আমি বাসায় ব্যবহার করি। সেদিন বাসায় মেহমান আসায় হাতে পরি। কিন্তু ফ্লাইটে যাবার সময় ভুলে হাতেই ছিল যা সঠিক হয়নি।’

লিখিত জবাবে তিনি আরও লেখেন, ‘আমি ফ্লাইট থেকে ঢাকায় নামার পর কাস্টমস আমার সব কিছু তল্লাশি করে। কিন্তু কিছু না পাওয়ায় বাইরে এসে অপেক্ষা করতে থাকি সহকর্মীদের জন্য। সে সময় কাস্টমস এসে আমার হাত থেকে চুড়িগুলো খুলে নিয়ে যায় এবং জব্দ দেখায়। এটা কাস্টমস করতে পারে না। এজন্যই আমি এখন কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্বে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি। তবে আমি আশাবাদী, বিমান থেকে সঠিক তদন্ত হলে ন্যায়বিচার পাবো।’

উল্লেখ্য, গত ১৩ মে বিমান বাংলাদেশ এয়াারলাইন্সের রিয়াাদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটে ঢাকায় আসেন পার্সার হোসনে আরা। কাস্টমস হল থেকে বের হওয়ায় সময় তার কাছে তিনটি সোনার চুড়ি পায় কাস্টমস। তখন তিনি এগুলো ব্যক্তিগত ও ব্যবহারিক বলে দাবি করলেও কোনো কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা
রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ
বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দৈনিক আজকালের খবরে সংবাদ, ২৪ বছর পর কোম্পানীগঞ্জ কলেজে নির্বাচন
কোটালীপাড়ায় ভূমি অফিসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে এসিল্যান্ড
ভিজিএফ বিতরণে অনিয়ম হলে ছাড় দেবো না: ব্যারিস্টার সালেহী এমপি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft