বুধবার ১৫ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বন্দরে নৌবাহিনী দায়িত্ব নেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিং ১০ দিনে বেড়েছে ৩৬%
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৭:৫৭ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৫ ৮:০৬ পিএম  (ভিজিট : ৫৫৬)
নৌবাহিনী নিয়ন্ত্রিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে। 

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তথ্যমতে, গত ১০ দিনে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩৬.৪ শতাংশ। গত ৩ জুলাই যেখানে ২ হাজার ২৩৩ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, সেখানে আজ রবিবার তা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৭ টিইইউএস।

নৌবাহিনী নিয়ন্ত্রিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এনসিটি পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে এ অগ্রগতি দেখা গেলো।

রবিবার (১৩ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে। 

পোস্টে বলা হয়, ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কনটেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির চারটি জেটিতে একযোগে চারটি জাহাজে অপারেশন চলছে।

আরও বলা হয়, ১ জুলাই থেকে ৬ জুলাই সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২ হাজার ৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। সেখানে ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন করেছে। 

এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। গত রোববার (৬ জুলাই) প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরদিন সোমবার (৭ জুলাই) টার্মিনালের দায়িত্ব নেয় চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।

আজকালের খবর/ওআর










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft