রবিবার ৮ মার্চ ২০২৬
বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ১০:৪৪ এএম   (ভিজিট : )
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) রাত সোয়া ১০টার এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না। 

দুষ্কৃতকারীদের উদ্দেশে রিজভী বলেন, আপনারা যে পথে হাঁটছেন, এটা শেখ হাসিনার পথ। তারা শেখ হাসিনার পথে হাঁটছে আর ভাবছে এই পথ সাকসেস। এই পথ যদি সাকসেস হতো, তাহলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, বিএনপিকে কখনও দমন করা যায়নি। শত শত মামলা, বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপির নেতাকর্মীদের দমানো যায়নি। বিএনপিকে কেউ দমন করতে পারবেও না।

এর আগে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা এ বিস্ফোরণ ঘটায়। বিষয়টি নিশ্চিত করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত: প্রণয় ভার্মা
ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত
কুমিল্লায় মন্দিরে হাতবোমা বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, বিভ্রান্তিকর প্রচার
এইচএসসি ফল বিপর্যয়, কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের স্বীকৃতি স্থগিত
পঞ্চগড়ে নিউ সিটি প্রেসে জবর দখল চেষ্টার অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft