শনিবার ১৮ এপ্রিল ২০২৬
শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, খুলে নিয়ে গেলো জামাও!
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:১৮ পিএম   (ভিজিট : ৫৯৭)
এবার রাজধানীর শ্যামলীতে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তোভোগীর জামা ও জুতাও খুলে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

সম্প্রতি এমন ঘটনার দৃশ্য ধারা পড়েছে সিসি ক্যামেরায় আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল।

জানা গেছে, রাজধানীর আদাবর মোহাম্মদপুরে দিনে দুপুরে চাপাতি ধরে চলে চাঁদাবাজি ছিনতাইয়ের ঘটনা। ২০২৪ খ্রিষ্টাব্দের ৩ অক্টোবর দুপুর ২টার দিকে ঢাকা উদ্যান ৫ নম্বর রোডে একটি ভয়াবহ ঘটনা ঘটে। এ সময় মিরাজ ও সোহাগ নামে দুজন ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ও আনুমানিক ৪০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

এর কিছুদিন পর অক্টোবরের ২৪ তারিখ নেসলে কোম্পানির গাড়ি আটকিয়ে ছয় ছিনতাইকারী ১১ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বছরের ২০ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে। এ সব এলাকায় দামি ফোন, টাকা এগুলো নিয়ে চলাফেরা করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।


আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft