শনিবার ৬ জুন ২০২৬
মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮.৯ শতাংশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:১৭ পিএম   (ভিজিট : ৫৪০)
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মাদরাসা শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৮ দশমিক ৯ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭২৫ কেন্দ্রে ৯ হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হন ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন শিক্ষার্থী। এই বোর্ডে মোট পাসের হার ৬৮ দশমকি ০৯ শতাংশ। এছাড়া এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর ফলাফলে পাসের গড় হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft