শনিবার ১৮ এপ্রিল ২০২৬
‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ ধ্বনিতে মুখরিত তাজিয়া মিছিল
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ১২:২৫ পিএম   (ভিজিট : ৫২৮)
পবিত্র আশুরা উপলক্ষে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ ধ্বনিতে মুখরিত রাজধানী ঢাকার তাজিয়া মিছিল। শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি যাত্রা শুরু করে।

শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ এই শোক মিছিলে অংশ নেন। তারা সবাই কালো পোশাকে পরে, হাতে প্রতীকী ছুরি, নিশান, আলাম, বেস্তা ও কারবালার স্মৃতিচিহ্ন নিয়ে যোগ দেন মিছিলে। মুখে মুখে ধ্বনিত হয় ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’, ‘ইয়া হোসেন’, ‘ইয়া আব্বাস’। কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে মিছিলে অংশ নেওয়া অনেককে শোকে মাতম করতেও দেখা গেছে।

তাজিয়া মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা। পুরো পথে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সোয়াত ও ডিবি সদস্যরা কড়া নজরদারি করছেন। এছাড়া দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীদেরও দেখা যায়।মিছিলে অংশ নেওয়া মোহাম্মদ সাকিল বলেন, এই দিনটি কেবল ইতিহাস নয়, আত্মত্যাগ ও ন্যায়বিচারের প্রতীক। ইমাম হোসেনের জীবন থেকে আমরা ত্যাগ ও সত্যের পথে থাকার শিক্ষা পাই।আরেক অংশগ্রহণকারী নাসরিন আক্তার বলেন, শোকের দিন হলেও আমাদের এই জমায়েত ইমামদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমরা প্রজন্ম থেকে প্রজন্ম এই ইতিহাস বহন করে চলেছি। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের এই মিছিল।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft