রবিবার ১২ এপ্রিল ২০২৬
ইরানের হামলা: বাংলাদেশ থেকে কাতারের সব ফ্লাইট বন্ধ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:৪৬ এএম   (ভিজিট : ৩৯৩)
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি সোমবার (২৩ জুন) রাতে এই তথ্য জানিয়েছে। হামলার ঘটনায় কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ অবস্থায় বাংলাদেশ থেকে কাতারের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ঢাকা থেকে দোহাগামী একটি ফ্লাইটও মাঝ আকাশে এয়ারস্পেস বন্ধ ঘোষণার বিষয়টি জানতে পেরে ফেরত আসছে। এছাড়া মধ্যরাতে দোহা হয়ে জেদ্দাগামী একটি ফ্লাইট দোহা না গিয়ে সরাসরি জেদ্দা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশে আমাদের একটি ফ্লাইট উড্ডয়ন করে। পরে মাঝ আকাশে জানা যায় কাতারের আকাশসীমা বন্ধ করা হয়েছে। এরপরে ফ্লাইটটি দোহা না গিয়ে ওমানের মাস্কটে গিয়ে ল্যান্ড করেছে। সেখানে ফুয়েল নিয়ে সেটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
তিনি আরও বলেন, রাতে আরও একটি ফ্লাইট দোহা হয়ে জেদ্দা যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি দোহা না গিয়ে সরাসরি জেদ্দা যাবে।
 
তবে চলমান অবস্থায় হজ ফ্লাইটের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন তিনি। 


আজকালের খবর/ এমকে










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft