সোমবার ২০ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবার জন্য জরুরি নির্দেশনা
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৬:১২ পিএম   (ভিজিট : ৬৯২)
সব শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী ও শিক্ষার্থীর জন্য নতুন করে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। এ ছাড়া সংক্রমণ এড়াতে দাপ্তরিক সভাগুলো সশরীরে আয়োজনের পরিবর্তে অনলাইন প্ল্যাটফরম জুম অ্যাপের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে উল্লেখ আছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজনে আসা সেবাগ্রহীতাদের জন্যও নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে, অফিসের বাইরে একসঙ্গে তিনজনের বেশি ব্যক্তির অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে অপ্রয়োজনীয় জনসমাগম এড়ানো এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখাই মূল উদ্দেশ্য।

কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক কভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। এর ফলাফল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

আজকালের খবর/ওআর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft