শুক্রবার ১ মে ২০২৬
মেনন ৫ দিনের রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার হাসান
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১:৫২ পিএম   (ভিজিট : ৪৫৫)
জুলাই আন্দোলন ঘিরে শাহবাগ থানার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার (২ জুন) ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর নিহতের মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং তেজগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে একই আদালত।

জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক সাবেক মন্ত্রী মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পিবিআইয়ের এসআই আমিরুল ইসলাম মীর এবং তেজগাঁও থানা পুলিশ

আদালত প্রথমে সাবেক ওসি আবুল হাসান এবং যুব মহিলা লীগ নেত্রী শামীমাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর শুনানি হয় মেননের রিমান্ডের আবেদনের ওপরে। রাষ্ট্রপক্ষে আজিজুল হক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। রাশেদ খান মেননের পক্ষে তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত মেননের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। 

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft