রবিবার ৭ জুন ২০২৬
চিকিৎসকদের শাহবাগ অবরোধ
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৪:০০ পিএম  আপডেট: ২২.১২.২০২৪ ৪:৫৫ পিএম  (ভিজিট : ৫৮৭)
ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সব হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। 

রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে অবস্থান কর্মসূচি পালনের পর দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নেন তারা।

সকালে বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা। এতে  আবাসিক-অনাবাসিক ট্রেইনি চিকিৎসকরা অংশ নিয়েছেন। 

বিক্ষোভকারী চিকিৎসকরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসককে ২৫ হাজার টাকা ভাতা দেওয়া হয়। এ টাকায় পরিবারের খরচ বহন কোনোভাবেই সম্ভব নয়। এই ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।

তারা আরও বলেন, গত ৩ বছর ধরে এ আন্দোলন চলছে। এতদিন আওয়ামী লীগ সরকার আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করেনি। উল্টো জামাত-শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। দাবি মেনে নিয়ে প্রশাসনকে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এরপর ট্রেইনি চিকিৎসকদের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল এ বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে যান। সেখানে দাবি আদায় না হলে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা।

আজকালের খবর/বিএস 









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft