বৃহস্পতিবার ২১ মে ২০২৬
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৫১ পিএম   (ভিজিট : ৯১৩)
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭৪ জন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৭৮ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫৪ জন।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৩, চট্টগ্রাম বিভাগে ৪১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৩৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৪০, খুলনা বিভাগে ৪৩, রাজশাহী বিভাগে ৪, ময়মনসিংহে ৯ ও সিলেটে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৬৬৫ জন। মারা গেছেন ৫৫৬ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

আজকালের খবর/বিএস 









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft