বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাতের কড়া হুঁশিয়ারি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৯:১৯ পিএম   (ভিজিট : ৪৮৮)
জাতীয় ঐক্য গঠনে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ছাত্র-জনতা।

ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে হাসনাত বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক যেন জনগণের সঙ্গে জনগণের এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের হয়।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি আমাদের সম্পর্ক কোনোভাবে বিচ্যুত হয়, সার্বভৌমত্ব-অখণ্ডতার প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দেব না।

ভারতকে উদ্দেশ্য করে আরও বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে। আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে, জনগণের দৃষ্টিতে দেখে এ সরকারের সঙ্গে ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন।

আজকালের খবর/বিএস 

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft