সোমবার ২০ জুলাই ২০২৬
ডিবি হেফাজতে আনিসুল হক ও সালমান এফ রহমান
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১১:০৩ এএম  আপডেট: ১৪.০৮.২০২৪ ১১:০৪ এএম  (ভিজিট : ৬৪১)
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হওয়ার পর এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। গতকাল রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

ডিবির একটি সূত্রে এ বিষয়টি জানা গেছে। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গেছে।  

এদিকে আজ তাদের দুজনকে আদালতে তোলা হবে বলে গুঞ্জন রয়েছে। তবে বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।  গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।

আজকালের খবর/ এমকে

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft