সোমবার ২৫ মে ২০২৬
আনার হত্যায় সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার দেখালো ডিবি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ২:২৩ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৪ ২:৩৬ পিএম  (ভিজিট : ৭৪৬)
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবির একটি সূত্র জানিয়েছে, এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় কিছু তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ডের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

তার আগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে গ্রেপ্তার করা হলে তিনি মিন্টুর বিষয়ে তথ্য দেন। তার কাছে পাওয়া তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষণের পরেই জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিন্টুকে ডাকা হয়।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে  ডিবি কার্যালয়ে আনা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। এর পর থেকেই তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। আজ তাকে গ্রেপ্তার দেখানো হলো।  

ডিবির তদন্তকারী কর্মকর্তার কাছে হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত রয়েছে বলে গতকাল জানিয়ে ছিলেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। সে তথ্য-উপাত্তের ভিত্তিতে মিন্টু যদি কোনো সদুত্তর দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (গ্রেপ্তার) নেওয়া হবে। 

আজকালের খবর/বিএস 











Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft