বুধবার ২৪ জুন ২০২৬
মুন্সীগঞ্জে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনারের মতবিনিময়
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৮৭২)
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সোচ্চার রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণ যেনো না যায়। কারো সম্মানহানি যেনো না হয়। 

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, প্রত্যেকটা নাগরিক সম্মানিত। প্রত্যেকটা প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। এদেশের প্রত্যেকটি মানুষ সম্মানিত৷ কেউ যেনো কারো সম্মানে আঘাত না করে। 

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের কোন ভয় নেই। ভোট সুষ্ঠু করার জন্য যতো রকম বাহিনী দরকার সে বাহিনী নামানো হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙ্গে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নামানো হচ্ছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. আসলাম খান।

আজকালের খবর/বিএস 

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft