বুধবার ২৪ জুন ২০২৬
রিজভীকে খোঁজা হচ্ছে, পেলেই গ্রেপ্তার : ডিবিপ্রধান
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৭ পিএম   (ভিজিট : ১০২৩)
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে।

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।

রিজভীকে উদ্দেশ করে ডিবিপ্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করে। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করে। উনি হুটহাট বের হয়ে প্রায়ই দেশবিরোধী কথা বলেন। এসব কথা রাষ্ট্রবিরোধী। তাকে খুঁজে পেলেই গ্রেপ্তার করা হবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft