মঙ্গলবার ১৬ জুন ২০২৬
নির্বাচন গ্রহণযোগ্য না হলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত : ইসি আনিছুর
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৫:২০ পিএম  আপডেট: ৩১.১২.২০২৩ ৫:২৫ পিএম  (ভিজিট : ৯১৪)
আসন্ন জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

রবিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে বাংলাদেশের আর্থিক, সামাজিক ও ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তোবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তিনি বলেন, গত ২৮ নভেম্বর থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন। তারা আচরণবিধি প্রতিপালনে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবারই প্রথম প্রতিটা আসনে সার্বক্ষণিক জুডিশিয়াল অফিসার দিয়ে ইলেকট্রোরাল এনকোয়ারি করা হয়েছে। উভয়ই মাঠে খুব ভালো কাজ করেছেন। এ কারণে নির্বাচনকে যে কোনো মূল্যে অবাধ ও গ্রহণযোগ্য করতে হবে।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী, ইটিআই মহাপরিচালক এস এম আসাদুজ্জামানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft