রবিবার ৩১ মে ২০২৬
নাশকতা: বিএনপি নেতা আলাল-নিরবসহ আটজনের কারাদণ্ড
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ২:২৪ পিএম   (ভিজিট : ৭৫৭)
২০১৩ সালে রাজধানীর ধানমন্ডি থানায় করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন চৌধুরী আলাল এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ আটজনের তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (৩১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই রায় ঘোষণা করেন।

পৃথক দুটি ধারায় কারাদণ্ড দেন বিচারক। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেন ‍বিচারক।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রাহীম।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর ধানমন্ডি সাত মসজিদ রোডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। এর পর ২০১৪ সালের ১৫ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft