বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
ভাইয়ের প্রার্থিতা বাতিলে চেম্বার আদালতে সিমিন হোসেন রিমি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৫ পিএম   (ভিজিট : ৬৭৭)
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে লিভ টু আপিল দায়ের করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি। শিল্পপতি আলম আহমেদ সিমিন হোসেন রিমির ফুফাতো ভাই। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত থেকে লিভ টু আপিল দায়েরের অনুমতি নেওয়া হয়। আগামীকাল চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে।

আদালতে রিমির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইয়াদনান রফিক ও মোহাম্মদ ছফওয়ান করিম।

গত ১৯ ডিসেম্বর ঋণখেলাপের অভিযোগে বাতিল হওয়া গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের প্রার্থী তাজউদ্দীন আহমদের ভাগিনা শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন। 

সেদিন আদালতে আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

তার আগে ১৮ ডিসেম্বর আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

গত ১৩ ডিসেম্বর আপিল শুনানিতে আলম আহমেদের প্রার্থিতা বৈধ করার আবেদন নামঞ্জুর করে ইসি।

তার আগে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম যাচাই-বাছাইকালে ঋণখেলাপি হওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা ও শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

আজকালের খবর/বিএস 









সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft