বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
হাইকোর্টের ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৯:৪১ পিএম   (ভিজিট : ১৫৬৭)
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার (৩০ ডিসেম্বর) প্রধান বিচারপতির নির্দেশনা সংক্রান্ত নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী মঙ্গলবার (২ জানুয়ারি) থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

এ  বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনায়  বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ২ জানুয়ারি থেকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত বেঞ্চসমূহ গঠন করা হইলো।

নোটিশে ৫২ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ চলছে। এ সময়ে জরুরি বিচারকাজ ও নির্বাচনী বিষয় নিষ্পত্তির জন্য হাইকোর্টের কয়েকটি বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালত খোলা রয়েছে।

আজকালের খবর/বিএস 









সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft