রবিবার ১৭ মে ২০২৬
বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘিরে র‌্যাব ও পুলিশ মোতায়েন
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৬ পিএম   (ভিজিট : ৮৭৮)
দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল, বর্তমান সংসদ ভেঙে দেওয়া এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

তাদের এ কর্মসূচি ঘিরে রবিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ র‌্যাব ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

অন্যদিকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি ঘিরে সকাল থেকেই ওই এলাকায় জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার গোলাম রুহানি বলেন, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপির পেশের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতার কোনো আশঙ্কা না থাকলেও সামনে যেহেতু নির্বাচন সেহেতু সার্বিক নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। আমরা জেনেছি তারা স্মারকলিপি পেশ করবে৷ তাদের কেন্দ্রীয় নেতারা আসলে বিষয়টি নিয়ে আলোচনা করব।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft