শুক্রবার ৮ মে ২০২৬
আজ ৩ নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:০২ এএম  আপডেট: ৩০.১২.২০২৩ ১২:১৮ পিএম  (ভিজিট : ৪৯৩)
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (৩০ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নির্বাচনী জনসভায় জনসভায় বক্তব্য দেবেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এবং দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকাল ৩টায় মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য প্রদান শেষে ঢাকায় ফিরবেন তিনি।

প্রধানমন্ত্রীর তিন জনসভা সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া ও কালকিনিতে সাজসাজ রব বিরাজ করছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে । প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টানানো হয়েছে ব্যানার, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভাস্থলে মঞ্চ তৈরিসহ সভা সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আমরা ধারণা করছি। ঘরের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখেতে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।'

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft