সোমবার ২৭ জুলাই ২০২৬
লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোট বর্জন করুন: রিজভী
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২:১৬ পিএম   (ভিজিট : ৭২৮)
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের খুনি ও লুটেরা আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একতরফা ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে আজকে তারা ‘শাদ্দাদের বেহেশত’ বানিয়েছে। এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সেজন্য তারা নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে।

আজ রবিবার (৩১ ডিসেম্বর) সকালে মালিবাগ কাঁচা বাজারে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এই নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না।

তিনি বলেন, কেন এই নির্বাচন করছে আওয়ামী লীগ। কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে; তারা যে আজ বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়।

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন, এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

এসময়  উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ যুব-বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।

আজকালের খবর/এসএইচ

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft