মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
বিশ্ব করোনা: একদিনে শনাক্ত ৪ লাখ ছাড়ালো, মৃত্যু ১২২২
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১১:০৩ এএম   (ভিজিট : ৬৮৪)
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ২২২ জনের। এছাড়া এ সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১৫ হাজার ৯১৪ জন।

এ সময় করোনায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৬৮৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ১০১ জন এবং মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৬ হাজার ৩৮ জনের।

মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে শনিবার (৩১ ডিসেম্বর) এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন ৩২৬ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩০২ জন এবং মারা গেছেন ১৯৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৬৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৭০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ২৭১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ৫০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৮৩০ জন এবং মারা গেছেন ৭২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮০৮ জন এবং মারা গেছেন ১১৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ১০১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৬ হাজার ৩৮ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৮৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আজকালের খবর/এসএইচ

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft