মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মার্কিন নিষেধাজ্ঞায় রুশ জাহাজ ভিড়তে দেয়নি বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:২০ পিএম   (ভিজিট : ৬৮৬)
মার্কিন নিষেধাজ্ঞা থাকায় রাশিয়ার একটি জাহাজ বাংলাদেশের বন্দরে ভেড়ার অনুমতি পায়নি। যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে জাহাজটি বাংলাদেশে ঢুকতে পারছে না।

জাহাজটি বন্দরে ভেড়ানোর জন্য অনুমতি চেয়েছিল রাশিয়া।

রাশিয়ার পতাকাবাহী ‘উরসা মেজর’ নামে জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে গত ১৪ নভেম্বর সেন্ট পিটার্সবার্গ বন্দর ছেড়ে আসে। গত ২৪ ডিসেম্বর জাহাজটির বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল।

তবে ওই জাহাজ বাংলাদেশে আসার আগেই যুক্তরাষ্ট্র ঢাকাকে জানায়, ‘উরসা মেজর’ নামে জাহাজটি আসলে স্পার্টা থ্রি নামে রাশিয়ার মালিকানাধীন একটি জাহাজ। এর ওপর নিষেধাজ্ঞা দেওয়া আছে। এই জাহাজকে উরসা মেজর- নতুন নামে নিবন্ধন দেওয়া আছে। নিষেধাজ্ঞার আওতাধীন জাহাজ বাংলাদেশে ভিড়তে দিলে সমস্যার সৃষ্টি হতে পারে।

তবে জাহাজটি ভিড়তে দেওয়ার অনুমতির জন্য রাশিয়ার চাপ ছিল। বিষয়টি বাংলাদেশের উচ্চ পর্যায় পর্যন্ত গড়ায়। গত ২২ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বৈঠকে রাশিয়ার প্রতিনিধির উপস্থিতিতে জানিয়ে দেওয়া হয়, নীতি অনুযায়ী বাংলাদেশ কোনো নিষিদ্ধ জাহাজ ভিড়তে দেবে না। সেদিন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূতকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ কথা জানিয়ে দেয় সরকার।

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিৎস্কি জাহাজটি ঢোকার জন্য বাংলাদেশে ভেড়ার জন্য অনুরোধও করেছিলেন। গত ২২ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে তিনি এই অনুরোধ জানান। তবে বাংলাদেশের পক্ষ থেকে সেই অনুমতি দেয়া হয়নি।

আজকালের খবর/বিএস 

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft