বুধবার ১০ জুন ২০২৬
আয়কর রিটার্ন দাখিলের সময় একদিন বাড়লো
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৩:১৮ পিএম   (ভিজিট : ১০৪৬)
আয়কর রিটার্ন দাখিলের সময় একদিন বাড়িয়ে ১ জানুয়ারি (রবিবার) পর্যন্ত করা হয়েছে।

৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর আরও জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারির প্রথম দিন পর্যন্ত ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা হবে।

বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে ৩০ নভেম্বর এনবিআর আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ায়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল।

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ পরিস্থিতির কারণে এনবিআর তার নিজস্ব ক্ষমতাবলে এক মাস সময় বাড়িয়েছে। আয়কর অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

জানা গেছে, এবার অন্যবারের তুলনায় রিটার্ন জমার পরিমাণ কম। এনবিআরের সর্বশেষ হিসাব অনুসারে, গত সপ্তাহ পর্যন্ত ৯ লাখ রিটার্ন জমা পড়েছে।

আজকালের খবর/এসএইচ

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft