সোমবার ২৫ মে ২০২৬
৩০০ কোটি টাকা ব্যয়ে নবাব প্যালেস হচ্ছে সিলেটে
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৬:৩৯ পিএম  আপডেট: ২৪.১২.২০২২ ৬:৪৫ পিএম  (ভিজিট : ৮৫৬)
শতভাগ বিদেশি বিনোয়াগকারী (ভারতীয়) প্রাতিষ্ঠান ইউর গ্রুপ অব কোম্পানিজ বাংলাদেশে ৩০০ কোটি টাকা ব্যয়ে নবাব প্যালেস নামের একটি অভিজাত হোটেল নির্মাণ করতে যাচ্ছে সিলেটে। 

শক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকার হোটেল শেরাটন ঢাকার এক অনুষ্ঠানে এ ঘোষনা দেন ইউর গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ভারতীয় নাগরিক ফাইয়াজ আবু বকর নবাব।

ইউর গ্রুপ অব কোম্পানির বাংলাদেশে ব্যবসা সাফল্যর ৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান বাংলাদেশে ইউর গ্রুপ অব কোম্পানির বিভিন্ন ব্যবস্যা প্রতিষ্ঠানের সাফল্যর চিত্র এবং একই সঙ্গে তাদের কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন। 

অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্রেষ্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময়ে কোম্পানির চেয়ারম্যান ফাইয়াজ আবু বকর নবাব বলেন, ইতিমধ্যেই কক্সবাজারে তাদের প্রতিষ্ঠানের নির্মিত ফ্লাই ডাইনিং প্রকল্পটি দেশে আলোড়ন তুলেছে, আগামীতে তিনি ৩০০ কোটি টাকা ব্যয় করে সিলেটে নবাব প্যালেস নামের একটি অভিজাত হোটেল নির্মাণ করতে চান। তিনি বাংলাদেশকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য পরিবেশ বান্ধব হিসেবেও উল্লে­খ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউর গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দিবিয়া পাঠক,কোম্পানীর সমন্বয়কারী মোহাম্মাদ আমানউল্লাহ ও প্রধান সেলস ম্যানেজার সানোয়ার শোযেব ও সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান। ইউর গ্রুপ অব কোম্পানির ৫ বছর ফ‚র্তিতে কেক কাটা ও সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আজকালের খবর/বিএস 









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft