শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়নদের দেওয়া হবে বিশেষ স্মারক আংটি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ৯১)
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের জন্য বিশেষ 'ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ রিং' চালু করছে ফিফা। ট্রফি জয়ের পাশাপাশি বিজয়ী দলের সদস্যরা স্মারক হিসেবে পাবেন বিশেষ নকশার এই আংটি।

ফিফার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শেষে ট্রফি প্রদানের সময় প্রথমবারের মতো এই চ্যাম্পিয়নশিপ রিংয়ের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও কোচকে মাঠেই প্রতীকী আংটি তুলে দেওয়া হবে। পরে খেলোয়াড় ও কোচিং স্টাফের জন্য ৩০টি ব্যক্তিগতকৃত (কাস্টমাইজড) আংটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।

বিশেষ এই আংটির এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতীক, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের প্রতীকী চিহ্ন।

ফিফা জানিয়েছে, মোট ২ হাজার ২৬টি স্মারক আংটি তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০টি থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য উন্মুক্ত করা হবে।

এদিকে স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহের কারণ, প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের এই লড়াই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft