রবিবার ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের অপেক্ষায় মেসি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ২২)
তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০১৪ সালে শিরোপা হাতছাড়া হলেও ২০২২ সালে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেন তিনি। এবার স্পেনের বিপক্ষে ফাইনালে জিততে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবেও গড়তে পারেন একাধিক অনন্য রেকর্ড।

মেসির সামনে যে ১১টি নজির:

১. সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলা আউটফিল্ড ফুটবলার

ফাইনালের দিন মেসির বয়স হবে ৩৯ বছর ২৫ দিন। গোলরক্ষক বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনাল খেলা ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফুটবলার।

২. তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়ক হিসেবে খেলার কীর্তি

মাঠে নামলেই ব্রাজিলের কাফুর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলবেন মেসি।

৩. আর্জেন্টিনার ইতিহাসে প্রথম

আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন তিনি। পেছনে ফেলবেন দিয়েগো ম্যারাডোনাকে।

৪. প্রথম অধিনায়ক হিসেবে দুই বিশ্বকাপ জয়ের সুযোগ

আর্জেন্টিনা শিরোপা জিতলে বিশ্বকাপে প্রথম অধিনায়ক হিসেবে দুইবার ট্রফি জয়ের ইতিহাস গড়বেন মেসি।

৫. সবচেয়ে বেশি বয়সে ফাইনালে গোলের সম্ভাবনা

ফাইনালে গোল করলে সুইডেনের নিলস লিডহোমের রেকর্ড ভেঙে বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার হবেন।

৬. এক আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ

ফাইনালে গোল করলে ১৯৩০ সালের বিশ্বকাপে গিয়ের্মো স্টাবিলের ৮ গোলের রেকর্ড ছাড়িয়ে যাবেন মেসি।

৭. এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক

ফাইনালে দুই গোল করলে বিশ্বকাপের এক আসরে ১০ গোল করা ইউরোপের বাইরের প্রথম এবং ইতিহাসের চতুর্থ ফুটবলার হবেন।

৮. দুই বিশ্বকাপ ফাইনালে গোলের কীর্তি

২০২২ সালের পর এবারও গোল করলে দুই ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করা বিশ্বের ষষ্ঠ ফুটবলার হবেন মেসি।

৯. বিশ্বচ্যাম্পিয়ন দলের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড

ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে পারলে ২০০২ সালে রোনালদোর ৮ গোলের রেকর্ড ছাড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন দলের হয়ে সর্বাধিক গোলের মালিক হবেন।

১০. বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড

গত ফাইনালে দুটি গোল করা মেসি এবার আরও দুটি গোল করলে কিলিয়ান এমবাপের চার গোলের রেকর্ড স্পর্শ করবেন। হ্যাটট্রিক করলে পাঁচ গোল নিয়ে গড়বেন নতুন বিশ্বরেকর্ড।

১১. টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হওয়ার সুযোগ

আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারলে টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হবেন মেসি। বর্তমানে এই রেকর্ড ব্রাজিলের নিলটন সান্তোসের।

আজকালের খবর/এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft