মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
প্রার্থীতা ফিরে পেলো খোরশেদ আলম খসরু ও শামসুল আলম
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৩৩ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৪:৪৩ পিএম  (ভিজিট : ২০)
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক শামসুল আলম। 

বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ড রবিবার এই প্রার্থীতা ফিরিয়ে দেয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও আপীল বোর্ডের চেয়ারম্যান  মাহবুবা খাতুন মিনু এই রায় প্রদান করেন।

পরপর দুই বার একই পদে দায়িত্ব পালন করলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না মর্মে গত ৫ জুলাই খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের প্রার্থীতা বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন বোর্ড। এরপর প্রার্থীতা ফিরে চেয়ে গত ৭ জুলাই আপিল বোর্ডে আবেদন করে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম।

সকল তথ্য উপাত্ত যাচাই বাছাই শেষে রবিবার বিকেলে খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের প্রার্থীতা ফিরিয়ে দেয় আপিল বোর্ড। 

এই রায়ের পর খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আর কোনো বাধা রইলো না।

অনুভূতি প্রকাশে খোরশেদ আলম খসরু বলেন, আপিল বোর্ডের সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্তের কারণে আমি ন্যায় বিচার পেয়েছি। আপিল বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ। এই প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

শামসুল আলম বলেন, আপিল বোর্ডের এই রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে বলেই আমি মনে করি। আগামী ৮ আগস্ট উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বিজয়ী ও বিজিতদের সঙ্গে নিয়ে আমরা সবাই চলচ্চিত্র শিল্পকে সফলতার পথে এগিয়ে নিতে পারবো বলে আশা প্রকাশ করছি।

আপিল বোর্ডের রায়ের বিষয়ে জানতে চাইলে চলচ্চিত্র সাংবাদিক আহমেদ তেপান্তর বলেন, সাহিত্য সংস্কৃতি অঙ্গনগুলোকে সব ধরনের রাজনীতির বাইরে রাখা উচিত। বিগত সরকারের রাজনৈতিক ট্যাগের কালচার এখানে যেন ফিরে না আসে সেটাই আমরা চাই।  বর্তমান সরকার চলচ্চিত্র নিয়ে বিশ্বজয়ের যে স্বপ্ন দেখছে, এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টার কথা বারবার বলছে সেজন্য প্রযোজক সমিতির নির্বাচন খুবই জরুরী। আমি বলবো আপিল বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পেশাদার প্রযোজকদের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে এটাই সবাই দেখতে চায়।

আপিল বোর্ডের এই রায়ের পর সিনেমাপাড়ায় এখন উৎসবের হাওয়া বইছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন সিনেমা অঙ্গনের মানুষেরা। আর নির্বাচন পরবর্তীতে নতুন নেতৃত্ব সিনেমার উৎকর্ষ ও উন্নয়নে কাজ করবেন এমন আশাবাদ চলচ্চিত্র শিল্পের বাসিন্দাদের।আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য প্রযোজক পরিবেশক সমিতির 

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে খোরশেদ আলম খসরু - শামসুল আলম এবং আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল - কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু পরিষদ। 

দুই প্যানেলে এবার মোট ৪২জন প্রযোজক প্রতিদ্বন্দ্বিতা করছে।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft