শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
নাটকীয় জয়ে ইংল্যান্ডকে বিদায়, মারাদোনাকে জয় উৎসর্গ করলেন মেসি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ৮৬)
বিশ্বকাপের সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচে দুই গোলেই অ্যাসিস্ট করেন অধিনায়ক লিওনেল মেসি। জয় নিশ্চিত হওয়ার পর আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জয় তাঁকে উৎসর্গ করেন মেসি।

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের টানা দুই গোলে ম্যাচ ঘুরিয়ে দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুই গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি।

এটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে মেসির প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচেই দুই অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তোলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম TyC Sports-এর সঙ্গে আলাপকালে মেসি বলেন, এই জয় দলের পক্ষ থেকে প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনার জন্য একটি উপহার।

এ সময় TyC Sports-এর এক সাংবাদিক মেসির হাতে ১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার ঐতিহাসিক জার্সি তুলে দেন। সাংবাদিকের মতে, এমন একটি ঐতিহাসিক জার্সি মেসির ব্যক্তিগত সংগ্রহে থাকা উচিত।

১৯৮৬ সালের বিশ্বকাপে মারাদোনার নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় জয় পেয়েছিল আর্জেন্টিনা। প্রায় চার দশক পর একই প্রতিপক্ষের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে সেই ইতিহাসের স্মৃতি আবারও উজ্জ্বল করল আলবিসেলেস্তেরা।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft