শুক্রবার ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার কাছে হারের পর বেলিংহ্যামের ‘চড়’, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ১৫)
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে নাটকীয় হারের পর ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ শেষে আর্জেন্টিনার ডিফেন্ডার ভ্যালেন্তিন বার্কোকে চড় মারার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে শেষ সাত মিনিটে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের দুটি গোলে ম্যাচ ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। দুই গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি। ২-১ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠে একা দাঁড়িয়ে ছিলেন বেলিংহ্যাম। এ সময় আর্জেন্টিনার খেলোয়াড়েরা জয় উদযাপন শুরু করলে ভ্যালেন্তিন বার্কোর সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয় বলে জানা যায়। এরপর উত্তেজিত হয়ে বার্কোর মাথায় চড় মারেন বেলিংহ্যাম। জবাবে বার্কো তাঁকে ধাক্কা দিলে দুই দলের খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে বেলিংহ্যাম বলেন, “এটি আমাদের জন্য খুবই কষ্টের একটি দিন। আমরা ভালো খেলেছি এবং শেষ পর্যন্ত লড়াই করেছি। কিন্তু সেটি যথেষ্ট ছিল না।”

এদিকে ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের কৌশল নিয়েও সমালোচনা শুরু হয়েছে। এক গোলে এগিয়ে থাকার পর দলকে অতিরিক্ত রক্ষণাত্মক করে তোলার সিদ্ধান্তই হারের অন্যতম কারণ বলে মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক ও সমর্থক।

তবে সমালোচনা প্রত্যাখ্যান করে টুখেল বলেন, “আগের ম্যাচগুলোতে আমি আক্রমণাত্মক কৌশল নিয়েছিলাম। এই ম্যাচে রক্ষণে ফাঁক তৈরি হচ্ছিল, তাই পাঁচজনের ডিফেন্সে যাওয়ার সিদ্ধান্ত নিই। ফল আমাদের পক্ষে না আসায় এখন সমালোচনা হচ্ছে।”

তবে ফুটবল বিশ্লেষকদের মতে, দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক কৌশলই শেষ পর্যন্ত ইংল্যান্ডের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft